বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি
ঘরের মাঠে প্রতিপক্ষকে তোয়াক্কা না করে
দাপুটে ক্রিকেট খেলতে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দীর্ঘদিন পর
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে প্রতিপক্ষের ঘরে। তাও আবার সম্পূর্ণ অচেনা
আবহাওয়া ও প্রতিকূল কন্ডিশনে। নিউ জিল্যান্ডের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে
অস্ট্রেলিয়ায় ক্যাম্প করলেও আসন্ন সফরটি টাইগারদের জন্য যে হতে যাচ্ছে বড়
পরীক্ষার তা ক্রিকেটার থেকে শুরু করে ভক্তদেরও জানা।
আসন্ন নিউ জিল্যান্ড সফরে কিউইদের সাথে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট
ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। যার সময়সূচি ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দীর্ঘ দুই বছরেরও
বেশি সময় পর দেশের বাইরে বাংলাদেশের মিশন শুরু হবে নিউ জিল্যান্ডের বিপক্ষে
ক্রাইস্টার্সে ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডের মধ্য দিয়ে। সিরিজের বাকী দু’টি
ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে একই মাসের ২৯ ও ৩১ তারিখ নেলসনে। দু’দিন বিরতির
পর ৩ তারিখ থেকে শুরু হবে দু’দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। আগামী বছরের ৬
ও ৮ জানুয়ারি যথাক্রমে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি
ম্যাচগুলো। প্ররবর্তীতে ১২-১৬ জানুয়ারি ওয়েলিঙ্গটনে স্বাগতিক নিউ জিল্যান্ড
ও সফরকারী বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের পর ২০-২৪ জানুয়ারি
ক্রাইস্টার্সে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার মধ্য দিয়ে শেষ হবে
বিদেশের মাটিতে বাংলাদেশের বহু প্রতীক্ষিত সিরিজটির।


No comments