বিপিএলের সেরা একাদশ
৯ ডিসেম্বর রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে ঢাকা ডায়নামাইটসের শিরোপা জেতার
মাধ্যমে বিপিএলের চতুর্থ আসরের সমাপ্তি হয়েছে। এই দুই দল ফাইনালে খেললেও
পুরো টুর্নামেন্ট জুড়ে অনেক খেলোয়াড় আলো ছড়িয়েছেন। বিপিএলের চতুর্থ আসরের
সেরা খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ তৈরী করেছে ‘ক্রিকইনফো’।
এই একাদশে বিপিএলের নিয়ম অনুযায়ী ৭ জন দেশী ও ৪ জন বিদেশী ক্রিকেটার রাখা হয়েছে। সর্বোচ্চ তিনজন খেলোয়াড় আছেন খুলনা টাইটান্সের। এছাড়া চিটাগং ভাইকিংসের দুইজন, ঢাকা ডায়নামাইটসের দুইজন, রাজশাহী কিংসের দুইজন ক্রিকেটার আছেন। একজন করে ক্রিকেটার আছেন রংপুর ও বরিশালের। একমাত্র দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোনো খেলোয়াড় নেই সেরা একাদশে। আর এই একাদশের অধিনায়ক করা হয়েছে ড্যারেন স্যামিকে।
এক নজরে ক্রিকইনফো’র সেরা একাদশঃ
১। তামিম ইকবাল (চিটাগং ভাইকিংস)-৪৭৬ রান, গড় ৪৩.২৭, স্ট্রাইকা রেট ১১৫.৮।
২। মেহেদি মারুফ (ঢাকা ডায়নামাইটস)-৩৪৭ রান, স্ট্রাইক রেট ১৩৫.৫৪।
৩। সাব্বির রহমান (রাজশাহী কিংস)-৩৭৭ রান, স্ট্রাইক রেট ১১৭.৮১।
৪। মাহমুদুল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স)-৩৯৬ রান, গড় ৩৩, ১০ উইকেট, ইকোনোমি ৭.৪১।
৫। মোহাম্মদ নবী (চিটাগং ভাইকিংস)-বিদেশি, ২৩০ রান, স্ট্রাইক রেট ১৭৪.২৪, ১৯ উইকেট, ইকোনোমি ৬.৪৭।
৬। ড্যারেন স্যামি (রাজশাহী কিংস)-অধিনায়ক, বিদেশি, ২৭৬ রান, স্ট্রাইক রেট ১৭৪.৬৮, ৬ উইকেট, ইকোনোমি রেট ৭.৫৪।
৭। মুশফিকুর রহিম (বরিশাল বুলস)-উইকেটরক্ষক, ৩৪১ রান, গড় ৩৭.৮৮, স্ট্রাইক রেট ১৩৪.৭৮, ৭ ডিসমিসাল।
৮। ডোয়েন ব্রাভো (ঢাকা ডায়নামাইটস)-বিদেশি, ১০৪ রান, ২১ উইকেট, ইকোনোমি রেট ৭.৫৫।
৯। আরাফাত সানি (রংপুর রাইডার্স)-১৩ উইকেট, ইকোনোমি রেট ৬.২৯।
১০। শফিউল ইসলাম (খুলনা টাইটান্স)-১৮ উইকেট, ইকোনোমি রেট ৭.৭৮।
১১। জুনায়েদ খান (খুলনা টাইটান্স)- বিদেশি, ২০ উইকেট, ইকোনোমি রেট ৬.০৯।

No comments