Ad4

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রিলিমিনারি ভর্তির রিলিজ স্লিপের ফলাফল জানবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ১ম পর্ব (নিয়মিত) অর্থাৎ মাস্টার্স প্রিলিমিনারি ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধা তালিকা ১৪ ডিসেম্বর ২০১৬ তারিখ প্রকাশ করা হবে। উক্ত ফলাফল ঐদিন বিকাল ৪টার পর যে কোন সময় প্রথমে SMS এর মাধ্যমে তারপর রাত ৯ টার পর অনলাইনে প্রকাশ করা হবে।

স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ১৫/১২/২০১৬ থেকে ২০/১২/২০১৬ তারিখের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে পূরণকৃত চূড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজে জমা দিতে হবে। রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত প্রার্থীদের বিষয় পরিবর্তনের কোন সুযোগ থাকবে না।
এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখবেন যেভাবেঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ১ম পর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধা তালিকা সর্ব প্রথম এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে। এই পদ্ধতিতে ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ

যেকোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ NU<space>ATMP<space>Roll No এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
অনলাইনে ফলাফল দেখবেন যেভাবেঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ১ম পর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধা তালিকা ১৪ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত ৯ টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি’র এই পোস্টের মধ্যে দেওয়া ফরমে আপনার ভর্তির আবেদনপত্রে প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করে ফলাফল দেখতে পাবেন।

অনলাইনে মাস্টার্স প্রিলিমিনারি ভর্তির রিলিজ স্লিপের ফলাফল দেখতে এখানে লগিন করুনঃ


জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রিলিমিনারি রিলিজ স্লিপে ভর্তির সময়সীমাঃ
  • রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণের সময়সীমাঃ ১৫/১২/২০১৬ থেকে ২০/১২/২০১৬
  • রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ১৫/১২/২০১৬ থেকে ২০/১২/২০১৬
  • সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ১৫/১২/২০১৬ থেকে ২১/১২/২০১৬
উল্লেখ্য যে, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম পর্ব মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ক্লাশ ২০ নভেম্বর ২০১৬ তারিখ থেকে শুরু হয়েছে।

ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ

  • অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজে কালার প্রিন্ট করতে হবে)।
  • প্রাথমিক আবেদনের প্রবেশপত্র -২সেট।
  • পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  • স্নাতক (পাস) এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • স্নাতক (পাস) পরীক্ষার নম্বরপত্র।
  • স্নাতক (পাস) পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • টাকা জমার রশিদ।
  • চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২ সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।

 
 

No comments

Theme images by Michael Elkan. Powered by Blogger.