২০১৮ সালের এইচ এস সি ও সমমান পরীক্ষার ফলাফল জানবেন যেভাবে | পাশের হার ৬৬.৬৪%
২০১৮ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন শিক্ষার্থী।
১৯ জুলাই ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলের কপি ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানরা। এরপর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।
বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে সব কলেজ-মাদ্রাসা, এসএমএস ও অনলাইনে ফল জানা যাবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহজে সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ২০১৮ জানা যাবে….
অনলাইনে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ পরীক্ষার্থীগণ শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd ও eboardresults.com ছাড়াও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে লেখাপড়া বিডি’র এই পোস্টের নিচে প্রদত্ত বক্স থেকেও সরাসরি ফলাফল দেখা যাবে।
No comments