Ad4

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ করবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ করবেন যেভাবে











জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ফলাফলে যারা কাঙ্খিত ফলাফল পাননি তারা চাইলে ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন করতে পারবেন। 
ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া নিচে তুলে দেওয়া হলোঃ 


আবেদনের সময়সীমাঃ অনলাইনে ১২/০৯/২০১৮ তারিখ সকাল ১০ টা থেকে ২৬/০৯/২০১৮ তারিখ বেলা ২টা পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদনের জন্য নির্ধারিত ফি ২৭/০৯/২০১৮ তারিখ বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে জমা দেওয়া যাবে।

 আবেদন করতে এখানে ক্লিক করুন


 


আবেদনের নিয়ম / পদ্ধতিঃ এই লিঙ্কে গেলে নির্ধারিত সময়ের মধ্যে (এর আগে কিংবা পরে পাবেন না) আবেদন ফরম পাবেন। এই ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোন সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। পত্র কোড যথাযথভাবে পূরণ করতে হবে।

সতর্কতাঃ নির্ধারিত সময়ের পূর্বে ও পরে আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা দিলে সমস্যা হতে পারে। তাই ভুলেও এই কাজ করবেন না।

ফলাফলঃ পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ হওয়ার পর আবেদনের সময় প্রদত্ত আপনার ব্যক্তিগত নম্বরে জানিয়ে দেওয়া যাবে। এছাড়াও উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি মোহন্স ওয়ার্ল্ডেও প্রকাশ করা হবে।


















No comments

Theme images by Michael Elkan. Powered by Blogger.