Ad4

মিরপুরে আশরাফুলের অনবদ্য শতক

মিরপুরে দিবা-রাত্রির ম্যাচে আশরাফুলের লাল দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে করেছে ২২৪ রান। তিন নাম্বারে ব্যাটিং করতে নেমে ১১০ বলে ১১৫ রান করেছেন আশরাফুল। অনেকদিন পর মিরপুরে খেলতে নেমেই শতক হাঁকিয়ে আশরাফুল দারুণ খুশি। জাগো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই ক্রিকেটার জানান, “সাড়ে তিন বছর দেশের ক্রিকেটে নিষিদ্ধ থাকলেও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে কিছু টুর্নামেন্টে একাধিক সেঞ্চুরি করেছি। তবে ওসব সেঞ্চুরির সঙ্গে আজকের এই সেঞ্চুরির কোনই তুলনা হয় না। কারণ নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে, কোন প্র্যাকটিস ছাড়াই এই প্রথম হোম অব ক্রিকেট শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নামলাম এবং সেঞ্চুরি করলাম, তাও জাতীয় যুব দলের বিপক্ষে। খুবই ভালো লাগতেছে। আফিফ বল করেছে, আরও একটা লেগ স্পিনার ছিল। তাদের বিপক্ষে সেঞ্চুরি করতে পেরে দারুণ উদ্বেলিত এবং পুলকিত। এই শতরান নিশ্চিত সামনে এগুতে অনুপ্রেরণা যোগাবে।”
এদিকে বর্তমান অনুর্ধ্ব-১৯ দল নিয়ে আশাবাদী আশরাফুল বলেন, “অনুর্ধ্ব-১৯ দলের মূল ৫ জন বোলার খেলছে আমার দলে। তবুও কয়েকজন পেসারকে দেখলাম খুব জোরে বল করে। স্পিনাররাও দারুণ। এদেরকে ঘষে-মেজে তৈরি করে তুলতে পারলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল বলেই মনে করি আমি।”
উল্লেখ্য, অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নিতে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দেশ ছাড়বে বাংলাদেশের যুবারা।

No comments

Theme images by Michael Elkan. Powered by Blogger.