Ad4

আজ যাচ্ছেন সাকিব, কাল রুবেল-মারুফ

বিপিএল শেষে দুই দিনের বিশ্রামের পর আজ (১১ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পথে রওনা দিবেন সাকিব। অন্যদিকে এখনো ভিসার কাগজ-পত্র তৈরী না হওয়ায় রুবেল হোসেন ও মেহেদী মারুফের যেতে আরো একদিন বিলম্ব হবে। সব ঠিক থাকলে সোমবার অস্ট্রেলিয়ায় দলের সাথে যোগ দিবেন এই দুই ক্রিকেটার।
উল্লেখ্য, নিউ জিল্যান্ডের সাথে পূর্ণাজ্ঞ সিরিজ খেলবে টাইগাররা। তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ছাড়াও দুইটি টেস্ট থাকছে এই সিরিজে। তার আগে অস্ট্রেলিয়ার সিডনিতে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। এর মাঝে বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্স এবং সিডনি সিক্সার্সের বিপক্ষে দুইটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।

No comments

Theme images by Michael Elkan. Powered by Blogger.